Web Analytics

বাংলাদেশ সরকার ২০২৭ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে। মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন। এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী জানান, প্যাকেজ-১-এর হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় অবস্থান করবেন। সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। প্যাকেজ-২-এর হজযাত্রীরা হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। উভয় প্যাকেজেই মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ ও ‘সার্ভিস প্যাকেজ-৩’ সুবিধা থাকবে।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা, এবং এজেন্সিগুলো পারস্পরিক আলোচনায় আরও তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

21 Jul 26 1NOJOR.COM

২০২৭ সালের হজে সরকারি সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ ৫ লাখ ৫ হাজার টাকা

নিউজ সোর্স

হজে সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪: ১২আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৪: ৩৮
২০২৭ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।