Web Analytics

জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তারা। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে।

দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আসন্ন কপ সম্মেলনে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের বিষয়টি জানান।

28 Aug 26 1NOJOR.COM

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ সোর্স

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।