Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ অপরাধীদের কাছ থেকে নেওয়া হবে এবং এই প্রতিশোধ অনিবার্য।

তিনি আরও জানান, প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো ব্যক্তি বা কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়; নেতৃত্ব থাকুক বা না থাকুক, এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়িত হবে। মোজতবা খামেনি ইরান ও ইরাকজুড়ে আয়োজিত শোকানুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে মানুষের ‘ঐতিহাসিক ও শত্রুভঞ্জন’ উপস্থিতির প্রশংসা করেন।

এই বার্তাটি প্রকাশ করা হয় আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর, যিনি বৃহস্পতিবার গভীর রাতে মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে পরিবারের সদস্যদের সঙ্গে সমাহিত হন।

12 Jul 26 1NOJOR.COM

বাবা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

নিউজ সোর্স

বাবাসহ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা নেব: মোজতবা খামেনি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৯: ৪৭আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯: ৫১
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।