Web Analytics

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আজ ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা যান।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রাজ্ঞ নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছে।

12 Jul 26 1NOJOR.COM

৯৪ বছর বয়সে ঢাকায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রীদের শোক

নিউজ সোর্স

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২: ৩০আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২: ৪৫
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।