Web Analytics

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে ন্যায় ও ইনসাফের দাবিতে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে মিছিলটি বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইশরাত জাহান বেবী। এছাড়া বক্তব্য দেন নাটোর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার। বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই এবং ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।

তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

07 Feb 26 1NOJOR.COM

বাগাতিপাড়ায় ন্যায় ও ইনসাফের দাবিতে মহিলা জামায়াতের শান্তিপূর্ণ মিছিল

নিউজ সোর্স

বাগাতিপাড়ায় মহিলা জামায়াতের বিশাল মিছিল | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২১
উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে ন্যায় ও ইনসাফের দাবিতে এক বিশাল মিছিল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।