আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের
গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা, খাদ্য ও ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিবর্ষণ, আবাসিক এলাকায় নির্বিচার হামলা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও কৃষিজমি ধ্বংসের অভিযোগ নতুন নয়। এসব ঘটনার অনেকগুলোর পক্ষে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকা