যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু : তৃতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ
বাংলাদেশী পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত নিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দেশটির সঙ্গে শুল্ক চুক্তি করতে একটি অবস্থানপত্র তৈরিতে সংশ্লিষ্ট মান্ত্রণালয় ও দপ্তরের মতামত নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ মতামত নেয়া হয়।