তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রামে সকাল থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। বাড়তি জ্বালানি খরচের সঙ্গে সমন্বয়ের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকেরা। বাস, টেম্পু, লেগুনা, রাইড-শেয়ারিংসহ বিভিন্ন গণপরিবহনে আগের তুলনায় হঠাৎ ভাড়া বেড়ে যাও