Web Analytics

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্বরে একটি সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়। তিনি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন। বুধবার নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তথ্য অনুযায়ী, নীলফামারী সদরের রামগঞ্জ এলাকায় গাড়িচাপায় নিহত কৃষক সিদ্দিক আলী হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনকে এবং অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তারা তখন মামলা দায়ের করতে পারেননি।

13 May 26 1NOJOR.COM

নীলফামারীতে কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারা পারভীন গ্রেপ্তার

নিউজ সোর্স

কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৩: ৩৯আপডেট : ১৩ মে ২০২৬, ১৪: ০৫
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।