Web Analytics

যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট জানিয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন। সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়, ৬০ বছর বয়সী এই রাজনীতিক ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী। এটি হবে ১৮ মাস আগে সংঘটিত ‘বিপ্লব’-এর পর প্রথম নির্বাচন, যা আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটায়।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, গণতন্ত্রে প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত শুরু করবে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতি স্থিতিশীল করেছে এবং স্বৈরতন্ত্রে পতন ঠেকাতে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, যার মধ্যে রয়েছে নতুন উচ্চকক্ষ গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করা। প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি বর্তমানে জনমত জরিপে এগিয়ে রয়েছে।

তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে বিনিয়োগকারীদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের প্রশিক্ষণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও বছরে ৫ কোটি গাছ রোপণ করবেন। তিনি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ২০২৪ সালের বিক্ষোভে নিহতদের জন্য বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

04 Feb 26 1NOJOR.COM

দ্য ইকোনমিস্ট জানায়, ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান

নিউজ সোর্স

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩: ৩১
আমার দেশ অনলাইন
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।
গত ২

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।