Web Analytics

দেশের সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়, ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভায় গৃহীত ষষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই সভার কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হাসপাতালের আশপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক গড়ে ওঠার প্রেক্ষাপটে এই নির্দেশনা এসেছে। এসব ক্লিনিকের বিরুদ্ধে সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালের অনেক চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার অভিযোগও আছে।

24 Sep 26 1NOJOR.COM

সরকারি হাসপাতালের কাছে নতুন ক্লিনিক ও চিকিৎসকদের প্র্যাকটিসে বিধিনিষেধ

নিউজ সোর্স

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

দেশের সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনও বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।