Web Analytics

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপন করা উচিত। শনিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবে সমর্থন জানিয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয় এবং কোনো সিদ্ধান্ত সংসদকে বাইপাস করে নেওয়া না হয়। সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি যেন স্বাধীন থাকে এবং তা পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হয়।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এই ভারসাম্য রক্ষায় সতর্কতা অবলম্বন করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন।

27 Jun 26 1NOJOR.COM

বিদেশি চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা

নিউজ সোর্স

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২: ৫৮আপডেট : ২৭ জুন ২০২৬, ১৩: ১৭
সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবে সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।