Web Analytics

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) আটক নেত্রী অং সান সু চির সাবেক সংসদীয় আসনে জয় পেয়েছে। সোমবার এক কর্মকর্তা এএফপিকে জানান, ইয়াঙ্গুন অঞ্চলের কাওহমু আসনে দলটি বিজয়ী হয়েছে। তিনি আরও জানান, ইয়াঙ্গুন অঞ্চলের ১৬টি নিম্নকক্ষের আসনের মধ্যে ইউএসডিপি ১৫টিতে জয় পেয়েছে। কাওহমুসহ আরও কয়েক ডজন আসনে রবিবার ভোটগ্রহণ হয়, যা তিন ধাপে অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় পর্ব।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত ও আটক করে সেনাবাহিনী। জান্তা দাবি করে, আগের নির্বাচনে সেনাসমর্থিত দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছিল। চলমান মাসব্যাপী নির্বাচনের শেষ ধাপ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি, যা জান্তা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অংশ।

তবে গণতন্ত্রকামীদের অভিযোগ, অং সান সু চি গৃহবন্দি থাকা এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণার পর এই নির্বাচন ভিন্নমত দমন ও সেনাঘনিষ্ঠ প্রার্থীদের সুবিধা দিতে সাজানো হয়েছে।

12 Jan 26 1NOJOR.COM

মিয়ানমারে অং সান সু চির আসনে জয় পেল সেনাসমর্থিত ইউএসডিপি দল

নিউজ সোর্স

মিয়ানমারে সু চির আসনে জয় পেল সেনাসমর্থিত দল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৪: ২৪
আমার দেশ অনলাইন
মিয়ানমারে নির্বাচনে ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ প্রধান রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) আটক নেত্রী অং সান সু চির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।