Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিকভাবে ব্যর্থ হয়ে এখন ইরানের অভ্যন্তরে বিভাজনের বীজ বপনের ষড়যন্ত্র করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক লিখিত বার্তায় তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। দক্ষিণ তেহরানে ইমাম খোমেনির সমাধিসৌধে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লাখ লাখ মানুষ অংশ নেন।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘দমনমূলক ব্যবস্থা’ শক্তিশালী ও স্বাধীন ইরানকে মেনে নিতে পারছে না এবং ইসরাইলকে সেই ব্যবস্থার একটি ‘মনগড়া ঘাঁটি’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সামরিকভাবে ব্যর্থ ও অপমানিত শত্রুরা এখন সন্দেহ, হতাশা, ভয় এবং বিভাজনের মাধ্যমে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। জনগণের মধ্যে হতাশা বা বিভ্রান্তি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড শত্রুদের উদ্দেশ্যকেই সহায়তা করে বলে সতর্ক করেন তিনি।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই বার্তায় খামেনি জাতীয় ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

04 Jun 26 1NOJOR.COM

খামেনির অভিযোগ, ইরানিদের বিভক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ষড়যন্ত্র করছে

নিউজ সোর্স

ইরানের জনগণকে বিভক্তের ষড়যন্ত্র করছে শত্রুরা: খামেনি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৪: ৪৬আপডেট : ০৪ জুন ২০২৬, ১৫: ৩৩
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধে ব্যর্থ হয়ে এখন অভ্যন্তরীণ বিভাজনের বীজ বপনের লক্ষ্যে ষড়যন্ত্র করছে। শত্রুদের চক্রান্ত বিফল করতে জাতীয় ঐক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।