Web Analytics

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, রোববার ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর একটি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক অঙ্গন, সংসদীয় গণতন্ত্র, বিচারাঙ্গন ও রাষ্ট্রীয় জীবনে দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন। সাদা দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

সংগঠনটি উল্লেখ করেছে, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও আইন পেশায় তার অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

13 Jul 26 1NOJOR.COM

ঢাবির সাদা দল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে

নিউজ সোর্স

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক | আমার দেশ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১: ৪৬
বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।