Web Analytics

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা এ অংশগ্রহণকে ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করেছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরেছে। একই সঙ্গে সফরটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

প্রস্তাবে তারেক রহমানের পরিবারের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তার মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন। মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

29 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য তারেক রহমান ও প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নিউজ সোর্স

জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণকে ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।