Web Analytics

ফেনী জেলা প্রশাসন রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি সরবরাহ না করার নির্দেশ দিয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান চালানো দণ্ডনীয় অপরাধ। জেলা প্রশাসনের সঙ্গে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলে তেল না দেওয়া, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখা, কার্ড সিস্টেম চালু করা এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মতো প্রস্তাবনা গৃহীত হয়।

জেলা প্রশাসক জানান, ডিপো থেকে কম তেল পাওয়া ও একই মোটরসাইকেলের বারবার তেল নেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় আইন অনুযায়ী প্রস্তাবনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

27 Mar 26 1NOJOR.COM

ফেনীতে কাগজপত্রবিহীন মোটরযানে জ্বালানি সরবরাহ বন্ধের নির্দেশ

নিউজ সোর্স

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা | আমার দেশ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৯: ৪২
রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।