Web Analytics

বাংলাদেশে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক কেনাকাটার লেনদেন প্রথমবারের মতো ১০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। গত সপ্তাহে এ ব্যবস্থায় প্রতিদিন গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে এবং কেনাকাটার গড় মূল্য ছিল ১১০ কোটি ৩৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুলাইয়ের শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন এসব লেনদেনে প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা হয়েছিল। কয়েক সপ্তাহের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক মূল্য প্রায় তিন গুণ বেড়েছে।

গত ১ জুলাই থেকে সব ধরনের মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রচলিত কিউআরের বদলে বাংলা কিউআর রাখা বাধ্যতামূলক করা হয়। এরপর থেকেই এ মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে। বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও ১ জুলাইয়ের প্রায় ১৬ লাখ থেকে বর্তমানে ৩০ লাখ ছাড়িয়েছে।

24 Aug 26 1NOJOR.COM

বাংলা কিউআরে দৈনিক কেনাকাটার গড় মূল্য ১১০ কোটি ৩৮ লাখ টাকা

নিউজ সোর্স

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা | আমার দেশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২০: ৩০
দেশে বাধ্যতামূলক করার পর দ্রুত বাড়ছে বাংলা কিউআর মাধ্যমে লেনদেন। গত সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে। এসব লেনদেনে প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার কেনাকাটা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।