সড়ক-ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে সীতাকুণ্ডে তীব্র যানজট, ভোগান্তিতে পৌরবাসী
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দখল করে আছে সিএনজিচালিত অটোরিকেশা ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। ফুটপাতে দোকান ও মালামাল রাখা এবং যত্রতত্র পার্কিংয়ের কারণে তীব্র যানজটের ফাঁদে পড়েছে পৌরশহর। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের প্রবেশপথে যানবাহনের বিশৃঙ্খল অব