‘সোনার ডিম পাড়া হাঁস’ নাহিদকে নিয়ে সতর্কবার্তা বিশপের
১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন নাহিদ রানা। বাংলাদেশের এই গতিময় পেসারকে দীর্ঘদিন সার্ভিস পেতে হলে এখনই তাঁর শরীরের ওপর বাড়তি চাপ দেওয়া যাবে না। চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নাহিদকে নিয়ে এমনই সতর্কবার্তা দিয়েছেন ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ