Web Analytics

সরকার প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগে দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে। বৃহস্পতিবার বাইব্যাক নিলামের মাধ্যমে এ বন্ড কেনা হয়। সরকারি ঋণের মেয়াদকাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমানো এ উদ্যোগের লক্ষ্য। নিলামটি ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের জন্য অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে ৫৬টি বিডের বিপরীতে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার বিড জমা পড়ে। নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়েছে। আগে বিক্রি করা বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ধরনের বাইব্যাক নিলাম দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এবারই প্রথম। এতে ভবিষ্যৎ অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে এবং ঋণের খরচ ও ঝুঁকি ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে বন্ড কেনায় সরকারকে ওই এক মাসের সুদ দিতে হবে না। বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা ও ঋণকাঠামো বিবেচনায় ভবিষ্যতে আবার নিলাম হতে পারে।

09 Oct 26 1NOJOR.COM

প্রথম বাইব্যাক নিলামে মেয়াদের আগেই ১ হাজার ৭১৬ কোটি টাকার বন্ড কিনল সরকার

নিউজ সোর্স

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিল সরকার

সরকার প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগে দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে। বৃহস্পতিবার বাইব্যাক নিলামের মাধ্যমে এসব বন্ড কেনা হয়। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমানোর লক্ষ্যে এ উদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।