Web Analytics

সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফেনীতে পৌঁছেছেন। তাকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলা শহরের প্রধান সড়কে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

স্বাগত পর্ব শেষে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় রওনা হন। সেখানে তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের ফলক উন্মোচন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় সরকারি ভবনের ছাদের রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি ভাতা বিতরণ করবেন। সফর ঘিরে দুই হাজারের বেশি পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

01 Oct 26 1NOJOR.COM

সরকার গঠনের পর প্রথম সফরে প্রকল্প উদ্বোধন ও জনসভায় অংশ নিতে ফেনীতে প্রধানমন্ত্রী

নিউজ সোর্স

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে এসে পৌঁছায়।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলা শহরের প্রধান সড়ক জুড়ে উপস্থ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।