Web Analytics

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার জানায়, শনিবার রাতে এই স্বর্ণ জব্দ করা হয়। দুবাই থেকে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটি রাত ৯টার দিকে বোর্ডিং ব্রিজ সি-২-এ অবতরণ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবতরণের আগেই বিমানটিকে নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিতে কার্গো হোল্ডের শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

জব্দ করা স্বর্ণ শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

29 Mar 26 1NOJOR.COM

ঢাকায় বিমানের শৌচাগার থেকে ৩৮ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিউজ সোর্স

বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণের বার | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৩: ১৬আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৩: ৫৯
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।