Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনি ব্যানার ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গ্রামের বিভিন্ন স্থানে লাগানো ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়, এতে একাধিক ফেস্টুন সম্পূর্ণভাবে পুড়ে যায়।

নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয় কাজ, যা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি, জামায়াত, জেএসডি, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

22 Jan 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

নিউজ সোর্স

জামায়াতের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ | আমার দেশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২: ৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৩: ১৮
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনি ব্যানার ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।