যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ইরান প্রস্তুত, তবে তার আগে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, চাপ, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ইরানকে তার সার্বভৌম অধিকার থেকে সরানো যাবে না। খবর আনা