Web Analytics

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষা বা ভাইভার নম্বর ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং লিখিত পরীক্ষার পাস নম্বর কমানোর বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

মিছিলে শাখা সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা ভাইভা প্রথা বাতিল, মেধাভিত্তিক নিয়োগ এবং নিয়োগে অনিয়ম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে কোটা ও ভাইভা পদ্ধতির বিরোধিতাও উঠে আসে।

সমাবেশে ইউসুফ আলী অভিযোগ করেন, ভাইভায় অস্বাভাবিক হারে নম্বর বাড়িয়ে দলীয় কোটায় নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি শতভাগ মেধার ভিত্তিতে কার্যকর নিয়োগ এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিতের দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, গত ৫ তারিখে চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে ক্যাম্পাসে আনার চেষ্টা হয়েছিল। অস্ত্র হাতে ক্যাম্পাসে আসা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

10 Sep 26 1NOJOR.COM

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

নিউজ সোর্স

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর বিষয়ে বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।