অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস
কুয়াশার চাদরে মোড়ানো ভোর। লেকের স্থির জলে ভেসে বেড়াচ্ছে একঝাঁক হাঁস। কখনো ডানা মেলে আকাশে উড়ছে, কখনো খাবারের সন্ধানে ডুব দিচ্ছে পানিতে। চারপাশে পাখির কলকাকলিতে মুখর। প্রকৃতির এমন স্নিগ্ধ আয়োজনেই যেন শীতকে বরণ করে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল