Web Analytics

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে বৌদ্ধ ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়া সন্ন্যাসীদের ওপর একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজন সন্ন্যাসী নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৩৫ জন সন্ন্যাসী ও পাঁচজন সাধারণ অনুসারী ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে সড়কের পাশে হাঁটছিলেন, তখন দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ফ্রা সোমপং জানান, তিনি পিকআপটিকে দ্রুতগতিতে তাদের দিকে আসতে দেখেন এবং আরেকজন সন্ন্যাসীর সঙ্গে লাফিয়ে সরে যেতে সক্ষম হন। তবে পেছনের অনেককে ট্রাকটি ধাক্কা দেয়। পুলিশ জানায়, ঘটনাস্থলেই পাঁচজন সন্ন্যাসী মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু, যে তার বাবা-মায়ের গাড়ি নিয়ে বের হয়েছিল। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

02 Jul 26 1NOJOR.COM

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ধর্মীয় শোভাযাত্রায় আট সন্ন্যাসীর মৃত্যু

নিউজ সোর্স

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ সন্ন্যাসী নিহত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৬: ৪৪আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬: ৪৪
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে বৌদ্ধ ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়া সন্ন্যাসীদের ওপর একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজন সন্ন্যাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।