Web Analytics

ইরান ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের হাতে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন সেনারা একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করার পর ইরানি বাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি ছিল ইরানি জাহাজ জব্দের সরাসরি প্রতিক্রিয়া।

তবে হামলার মাত্রা, ব্যবহৃত ড্রোনের সংখ্যা বা মার্কিন সম্পদের কোনো ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

20 Apr 26 1NOJOR.COM

ইরানি জাহাজ জব্দের জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ড্রোন হামলা

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের হামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২: ২৮
ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই উত্তেজনা বৃদ্ধি ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।