ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্