Web Analytics

অব্যবস্থাপনা, নষ্ট অবকাঠামো ও পর্যটকসেবার ঘাটতির কারণে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। গত বছর প্রবেশমূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হলেও সেই অনুপাতে সেবার মান বা অবকাঠামোর উন্নতি হয়নি বলে অভিযোগ পর্যটকদের। ভারতের মেঘালয়ের পাহাড়ঘেঁষা সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় পার্কটির অবস্থান।

বন বিভাগের উদ্যোগে ১৯৯৯ সালে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কটির যাত্রা শুরু হয়। ২০০৪ সালে প্রাথমিক অবকাঠামো উন্নয়ন হয় এবং পরে আরও বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। একসময় সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, ওয়াকওয়ে, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থাসহ নানা আকর্ষণ ছিল এখানে।

২০০৪ সালের পর উল্লেখযোগ্য আধুনিকায়নের উদ্যোগ দেখা যায়নি; ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম সংস্কার ও উন্নয়নের জরুরি প্রয়োজন স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। গত ১০ অক্টোবর পরিদর্শন ও মতবিনিময় সভায় আধুনিকায়নের আশ্বাস দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

12 Nov 26 1NOJOR.COM

সুবিধার ঘাটতি ও বাড়তি ফিতে মধুটিলা ইকোপার্কে কমছে দর্শনার্থী

নিউজ সোর্স

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

প্রবেশমূল্য এক লাফে ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে অথচ বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা, হয়নি কোনো অবকাঠামোগত উন্নয়ন। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের বিভিন্ন স্থাপনা। তীব্র সংকট রয়েছে পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।