রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু চালু, দুশ্চিন্তায় ইউক্রেন
রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথমবারের মতো একটি সড়ক সেতু চালু করেছে। ইউক্রেন যুদ্ধের পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে দ্রুত ঘনিষ্ঠ হয়ে ওঠা সম্পর্কের সর্বশেষ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে এই সেতুকে। তবে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছ