Web Analytics

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন এলাকায় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা বা আইএমবিএল এলাকার বাংলাদেশের জলসীমায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।

পরে বস্তাগুলো তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। জব্দ মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সুজন। সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

09 Oct 26 1NOJOR.COM

সেন্টমার্টিনের কাছে প্রায় ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

নিউজ সোর্স

চার লাখ পিস ইয়াবা ও ২১ কেজি হেরোইন রেখে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য ন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।