Web Analytics

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ছয়জন কাউন্সিলর মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করেন।

প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। ১৭ মে বিকেল চারটায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক হবেন। মোট ২৫ পরিচালক পরবর্তীতে একজন সভাপতি নির্বাচন করবেন।

02 Jun 26 1NOJOR.COM

৭ জুনের বিসিবি নির্বাচন তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিউজ সোর্স

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২: ৫১
আগামী ৭ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এ রিট দায়ের করেন। 
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।