Web Analytics

ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার জানিয়েছে, হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, সরকারপন্থি সাউদার্ন জায়ান্টস ব্রিগেড ও নেশনস শিল্ড বাহিনী যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়।

এক্সে দেওয়া একাধিক বিবৃতিতে আল-নুজাইলি জানান, সরকারি বাহিনী ধুবাব বিমানবন্দরও দখলে নিয়েছে। তারা ধুবাব ও মোখা শহরের মধ্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ধুবাব এলাকায় শত শত হুথি যোদ্ধা অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং তাঁদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

আল-নুজাইলি আরও বলেন, পরে কিছু হুথি যোদ্ধা নৌকায় করে সমুদ্রপথে পালিয়ে গেছেন। বাব এল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে।

05 Oct 26 1NOJOR.COM

হুথিদের কাছ থেকে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেনি বাহিনীর

নিউজ সোর্স

হুথিদের হটিয়ে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।
সোমবার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, সরকারপন্থি সাউদার্ন জায়ান্টস ব্রিগেড ও নেশনস শিল্ড বাহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।