Web Analytics

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে কোস্ট গার্ডের অভিযানে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং মানব পাচারে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশন যৌথভাবে অভিযান চালায়। একটি সন্দেহজনক নৌকা থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটিকে ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করা হয়।

নৌকাটি তল্লাশি করে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

20 Feb 26 1NOJOR.COM

টেকনাফ উপকূলে পাচারের সময় ৫৫ জন উদ্ধার, ৫ পাচারকারী আটক

নিউজ সোর্স

মালয়েশিয়ায় পাচারের সময় ৫৫ জন উদ্ধার, ৫ পাচারকারী আটক | আমার দেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৫৩
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের জন্য বন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।