Web Analytics

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে কৃষি সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে এবং দেশের খাদ্যনিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, অনেক দেশ সীমিত কৃষি মৌসুম থাকা সত্ত্বেও কৃষিকে অর্থনীতির প্রধান ভিত্তি করেছে, অথচ বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটিতে সারা বছর ফসল উৎপাদন সম্ভব। তিনি বলেন, প্রত্যাশিত অর্থনৈতিক সাফল্য অর্জনে আরও উদ্যোগ প্রয়োজন। এছাড়া গরুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত ও ব্যবহার করলে কেমিক্যাল সার কম লাগবে, পরিবেশ দূষণ কমবে এবং মাটির উর্বরতা বজায় থাকবে।

তিনি নবীন কর্মকর্তাদের সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক ও কৃষি সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ পাবে।

27 Feb 26 1NOJOR.COM

মন্ত্রী নবীন কর্মকর্তাদের কৃষি সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের আহ্বান জানান

নিউজ সোর্স

নবীন কর্মকর্তারা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৪
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।