Web Analytics

দীর্ঘদিন বন্ধ থাকার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে সীমিত পরিসরে মানুষের যাতায়াতের জন্য এই ক্রসিং খুলে দেওয়া হবে। মানবিক সংস্থাগুলোর দীর্ঘদিনের চাপের পর এ সিদ্ধান্ত এসেছে। তবে সীমান্ত পুনরায় চালুর ঘোষণার মধ্যেও গাজায় সহিংসতা থামেনি। শনিবার ইসরাইলি হামলায় অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এসব হামলা চালানো হয়েছে।

রাফাহ ক্রসিং গাজার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থানপথ, যা নাগরিকদের যাতায়াত ও মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ২০২৪ সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলি বাহিনী এটি দখলে নেওয়ার পর সীমান্তটি বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুতে স্বল্প সময়ের জন্য এটি খোলা হলেও পরে আবার বন্ধ হয়ে যায়। ইসরাইল জানিয়েছিল, শেষ ইসরাইলি জিম্মি রান গিভিলির লাশ উদ্ধারের আগে সীমান্ত খোলা হবে না; কয়েক দিন আগে তার লাশ উদ্ধার ও দাফন সম্পন্ন হয়েছে।

ইসরাইলের সিওগ্যাট সংস্থা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ও মিশরের সঙ্গে সমন্বয়ে সীমিতভাবে মানুষের চলাচলের অনুমতি দেওয়া হবে, তবে কতজন পারাপার করতে পারবে তা এখনো নির্ধারিত নয়।

01 Feb 26 1NOJOR.COM

দীর্ঘ বন্ধের পর সীমিতভাবে রাফাহ সীমান্ত খুলছে ইসরাইল

নিউজ সোর্স

গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলছে ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ২১
আমার দেশ অনলাইন
দীর্ঘদিন বন্ধ থাকার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ই

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।