গভীর রাতে ববির দুই ছাত্রদল নেতাকে কেন মারধর করলেন স্থানীয়রা
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি ভবনে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ওই পরিবারের লোকজনকে মারধর এবং বাসাবাড়ি তছনছ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।