Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ঘোষণা করেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সব সামরিক বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে। ইউরোপীয় ইউনিয়ন দেশব্যাপী বিক্ষোভ দমনে ভূমিকার কারণে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর তেহরান এই পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। খবরটি প্রকাশ করেছে এবিসি নিউজ।

গালিবাফ জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জবাবে পাল্টা আইনের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়েছে। সংহতির প্রতীক হিসেবে তিনি সংসদ অধিবেশনে বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে বক্তব্য দেন। এই পদক্ষেপ ইরানের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়নের জবাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। ইরানের এই পাল্টা ঘোষণা তেহরান ও ইউরোপের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

01 Feb 26 1NOJOR.COM

ইইউ আইআরজিসিকে নিষিদ্ধ করার পর ইরান ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করেছে

নিউজ সোর্স

ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ২৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০১
আমার দেশ অনলাইন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সকল সামরিক বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।