অফিসকক্ষে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার অফিসকক্ষে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের বিষয়টি অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজেই নিশ্চিত করেছেন। তিনি জা