Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতিসহ প্রসিকিউশন টিম শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল পরিদর্শন করেছে। গোপন এই বন্দিশালাটি ‘আয়নাঘর’ নামে পরিচিত। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নির্মম নির্যাতনের সেলটি সরাসরি দেখানোর জন্য বিচারপতিদের সেখানে আনা হয়েছে।

দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, এই পরিদর্শন মেমোরেন্ডাম আদালতের বিচারের একটি অংশ হবে। আয়নাঘর আড়াল করতে যারা আলামত নষ্ট করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে উত্তরার আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল।

বেলা ১১টার পর পরিদর্শনে অংশ নেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রসিকিউশন টিমের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

01 Aug 26 1NOJOR.COM

টিএফআই সেল পরিদর্শন শেষে আলামত নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন চিফ প্রসিকিউটর

নিউজ সোর্স

আয়নাঘরের আলামত নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৩: ২৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৩: ৫৫
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, নির্মম নির্যাতনের সেল সরাসরি দেখাতে বিচারপতিদের আনা হয়েছে। এটি মেমোরেন্ডাম আদালতের বিচারের একটি অংশ হবে। যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলাম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।