Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে বিদ্যমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি জানান, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

মন্ত্রী বলেন, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং দৈনিক প্রায় ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ অব্যাহত থাকে, তবে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব। পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০টি নতুন কূপ খনন ও ১০০টি কূপ ওয়ার্কওভারের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া বাপেক্স ব্লক-৭ ও ৯-এ ৩,৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ শেষ করেছে এবং বিভিন্ন এলাকায় ৩ডি সাইসমিক জরিপের প্রস্তুতি চলছে।

19 Apr 26 1NOJOR.COM

বাংলাদেশে বিদ্যমান গ্যাস মজুত দিয়ে আরও ১২ বছর সরবরাহ সম্ভব

নিউজ সোর্স

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছরের চাহিদা মেটানো যাবে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭: ২৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৭: ৩২
দেশে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ড

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।