Web Analytics

ইউক্রেনের খারকিভ অঞ্চলে প্রায় ৪৯১ দিন রুশ ড্রোন হামলার ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে থাকার পর সেনা কস্তিয়ান্তিন ভ্লাসেঙ্কোকে গত ৪ অক্টোবর ভারী ড্রোনে উদ্ধার করা হয়। ৩০তম মেকানাইজড ব্রিগেডের এই সদস্য রুশ ড্রোন হামলায় এক পা হারান এবং অপর পা গুরুতর আহত হওয়ার পর বাঁচার আশায় ছুরি দিয়ে সেটিও কেটে ফেলেন।

স্থানীয় প্রতিষ্ঠান গুরজুফ ডিফেন্সের তৈরি ছয় পাখার ড্রোনে নিরাপত্তা বেল্ট দিয়ে ভ্লাসেঙ্কোকে বেঁধে প্রায় ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে নেওয়া হয়। ড্রোনটি মাটি থেকে প্রায় ৭০ মিটার উঁচুতে উড়ে এবং যাত্রা শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় নেয়। পুরো উদ্ধার অভিযান চলে প্রায় দুই ঘণ্টা।

ইউক্রেনের সামরিক বাহিনী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে এবং ড্রোনে ধারণ করা ভিডিওতে অভিযানের কিছু অংশ দেখা গেছে। তবে রয়টার্স ঘটনার সব খুঁটিনাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বহনকারী ড্রোনটির নিরাপত্তায় তিনটি ছোট ড্রোন সঙ্গে ছিল। আরও চারটি ছোট ড্রোন, কামান ও বড় পাখাযুক্ত ড্রোন দিয়ে রুশ ড্রোনের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

24 Oct 26 1NOJOR.COM

খারকিভে প্রায় ৪৯১ দিন আটকে থাকার পর ভারী ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

নিউজ সোর্স

নিজের পা কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন ইউক্রেনীয় সেনা

রুশ বাহিনীর ড্রোন হামলায় প্রথমে একটি পা হারান ইউক্রেনের সেনা কস্তিয়ান্তিন ভ্লাসেঙ্কো। অন্য পা-ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে বাঁচার আশায় শেষ পর্যন্ত নিজের সেই পা ছুরি দিয়ে কেটে ফেলেন তিনি। এরপর প্রায় ৪৯১ দিন ধরে ড্রোন হামল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।