Web Analytics

বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ জনগণের কল্যাণ মারাত্মকভাবে বিপন্ন হবে। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সামরিক তৎপরতা বন্ধ এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দ্রুতই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

বিবৃতিতে সাতটি দেশের নাম উল্লেখ থাকলেও ইরানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যাতে বহু প্রাণহানি ঘটে।

01 Mar 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে সংযম ও আলোচনার আহ্বান বাংলাদেশের

নিউজ সোর্স

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে ঢাকার নিন্দা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৯: ০৬আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯: ০৭
বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।