Web Analytics

সৌদি আরবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে, বা ৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সরকারি তথ্যে বলা হয়েছে, হোটেল, বিনোদন ও আসবাবপত্রসহ কয়েকটি খাতে প্রবৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয় বেড়েছে। একই সময়ে পয়েন্ট-অব-সেল লেনদেন ১ শতাংশ বেড়ে ২৪৩ দশমিক ৫৯ মিলিয়নে দাঁড়ায়। তবে শিক্ষা খাতে ব্যয় ৫১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৫৬ মিলিয়ন রিয়াল হয়েছে।

খাদ্য ও পানীয় খাতে ব্যয় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ দশমিক ১১ বিলিয়ন রিয়াল হয়েছে। রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যয় ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৬ বিলিয়ন রিয়াল এবং পোশাক, কাপড় ও আনুষঙ্গিক পণ্যে ব্যয় ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ বিলিয়ন রিয়াল হয়েছে। হোটেল খাতে ব্যয় ২০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩১১ দশমিক ১৫ মিলিয়ন রিয়াল এবং বিনোদনে ১৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ২৫৩ দশমিক ৯৭ মিলিয়ন রিয়াল দাঁড়িয়েছে।

অর্থনীতিবিদ তালাত হাফিজ বলেন, ক্রীড়া, বিনোদন ও পর্যটন আয়োজন বাড়ায় অভ্যন্তরীণ ভ্রমণ ও অবকাশযাপনে ব্যয় বাড়ছে। অক্টোবরে শুরু হতে যাওয়া রিয়াদ সিজন ভোক্তা ব্যয়ে আরও গতি আনতে পারে বলে তিনি মনে করেন। রিয়াদ ৪ দশমিক ৬৯ বিলিয়ন রিয়াল ব্যয় নিয়ে সবচেয়ে বড় পিওএস বাজার থাকলেও জেদ্দা, দাম্মাম, মক্কা ও মদিনাতেও ব্যয় বেড়েছে।

03 Oct 26 1NOJOR.COM

হোটেল ও বিনোদনে ব্যয় বাড়লেও সৌদি আরবে শিক্ষা খাতে খরচ কমেছে

নিউজ সোর্স

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

সৌদি আরবে ভোক্তা ব্যয় বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশটিতে মোট ভোক্তা ব্যয় দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়াল (৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার)। হোটেল, বিনোদন এবং আসবাবপত্রসহ বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।