ওসমানীনগরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। এর আগে গত সপ্তাহে একই উপজেলার দয়ামীর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতির নিজ এলাকা ঘেঁষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে।