Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ শুরু করতে যাচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল থেকে এর উদ্বোধনী সমাবেশ চলছে। সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় এবং সমাবেশ শেষে সকাল ৮টায় বহরের যাত্রা শুরুর কথা রয়েছে।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ৬০০-এর বেশি গাড়ি বহরে অংশ নেবে এবং পথে আরও প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে। সোয়া চার শ কিলোমিটারের বেশি সড়কপথে ১৯ জেলার নেতাকর্মীদের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বহরটি পদ্মা সেতু হয়ে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে পথসভা করবে। সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় প্রথম পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহে নির্ধারিত পথসভা হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

31 Oct 26 1NOJOR.COM

সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

নিউজ সোর্স

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে চলছে এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সমাবেশ শেষে সকাল ৮টায় ল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।