Web Analytics

গাজায় সাহায্য নিয়ে যাওয়ার পথে আটক হওয়া দুই দক্ষিণ কোরীয় মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরাইল। সিউলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কিম আহ-হিউন ও জোনাথন ভিক্টর লি নামের এই দুই কর্মীকে আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজাগামী একটি নৌযান থেকে ইসরাইলি বাহিনী আটক করেছিল।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জুং বলেছেন, ইসরাইল এই দুই নাগরিককে কোনো ডিটেনশন সেন্টারে না পাঠিয়ে অবিলম্বে দেশে ফেরত পাঠিয়েছে। তিনি আরও জানান, লি জে মিউং সরকারের পক্ষ থেকে নাগরিকদের আটক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলেও, দ্রুত মুক্তি দেওয়ার পদক্ষেপকে উচ্চ মূল্যায়ন ও স্বাগত জানানো হয়েছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকার ইসরাইলের সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখছে এবং ঘটনাটির দ্রুত সমাধানকে গুরুত্ব দিচ্ছে।

21 May 26 1NOJOR.COM

গাজা সহায়তা নৌবহর থেকে আটক দুই কোরীয় কর্মীকে মুক্তি দিল ইসরাইল

নিউজ সোর্স

আটক দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে মুক্তি দিল ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১: ৩১
গাজায় সাহায্য নিয়ে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া সাহায্যকারী নৌবহরের (ফ্লোটিলা) দুই দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে।
সিউলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।