Web Analytics

বান্দরবানের থানচি উপজেলায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়া থানচি-২১ কিলোমিটার-আলীকদম ও ২১ কিলোমিটার-তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সড়ক পুনরায় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে। সংস্কারকাজ কবে শুরু হবে বা কবে শেষ হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি। পর্যটকদের জন্য বিকল্প কোনো পথের কথাও উল্লেখ করা হয়নি।

এর আগে এই ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই দুর্ঘটনায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হন। তখন ৩৮ বিজিবির উদ্ধার তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

16 Oct 26 1NOJOR.COM

সংস্কার শেষ না হওয়া পর্যন্ত থানচি-তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

নিউজ সোর্স

ঝুঁকিপূর্ণ তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

বান্দরবানের থানচি উপজেলাধীন থানচি-২১ কিলোমিটার-আলীকদম এবং ২১ কিলোমিটার-তিন্দু সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পুনরায় সংস্কার না করা পর্যন্ত এই সড়কে পর্যটকবাহী যান চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।